আজ সহ আগামী ২ দিনে যে সকল সার্কুলারের আবেদনের সময় শেষ হবে। সেগুলো দেখে নিন।

নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এ নিয়োগ 25.03.2024

 আবেদনের শেষ তারিখ : 25.03.2024






সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন  25.02.2024






গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সরকার
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর সরকারি কার্য ভবন নম্বর-০১ আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০।
নম্বর-১৮.২৭.১৫500.200.11.00২.১৮-৭৫
www.dsw.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখঃ ২৫-০২-২০২৪খ্রি.
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম এ নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম, গ্রেড ও
বেতন স্কেল
ক্রমিক নং-
পদ সংখ্যা
উচ্চমান সহকারী কাম- ক্যাশিয়ার গ্রেড-১৪
os
S
টাঃ ১০২০০-২৪৬৮০
অফিস সহকারী কাম-
কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড-১৬
টাঃ ৯৩০০-২২৪৯০
(এক)টি
(এক) টি
অফিস সহায়ক গ্রেড-
২০ টাঃ ৮২৫০-
(এক) টি
২০০১০
8
নিরাপত্তা প্রহরী গ্রেড-২০
(এক) টি
টাঃ ৮২৫০-২০০১০
শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ।
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডে উত্তীর্ণ; (খ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সমমানের গ্রেডে উত্তীর্ণ। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সমমানের গ্রেডে উত্তীর্ণ।
যে সকল জেলার প্রার্থীগণ
আবেদন করতে পারবেন।
ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল, সিলেট ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, বরিশাল ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
IS
10
81
৫।
শর্তাবলি
আবেদন ফরম পরিদপ্তরের ওয়েবসাইট (www.dsw.gov.bd অথবা www.dsw.portal.gov.bd) এ পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে পূরণ পূর্বক আবেদন করতে হবে।
আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ পূর্বক পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারী কার্যভবন-১ (কক্ষ নং-১৪৯ নীচ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম বরাবরে আগামী ২৫ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র যথাসময়ে/পরীক্ষার পূর্বে ডাকযোগে প্রেরণের জন্য আবেদন পত্রের সাথে ৯.৫ ইঞ্চিx ৪.৫ ইঞ্চি আকারের একটি খামে বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিটসহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে;
আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ১৮-৩০ বৎসর পর্যন্ত। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে;
প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, সরকারি কার্য ভবন নং-০১, আগ্রাবাদ, চট্টগ্রামের অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ৩ ও ৪ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং-১-৫২৩১-০০০১-২০৩১ এ জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে;
৬। সরকারি/আধা-সরকারি সংস্থা বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীদের সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি জমা দিতে হবে; লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি, ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম এর ওয়েবসাইট (www.dsw.gov.bd অথবা www.dsw.portal.gov.bd) এ প্রকাশিত হবে।
91
৮।
৯।
কোটা ও বয়স সম্পর্কিত সরকার প্রচলিত সর্বশেষ নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে;
যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১০। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে: (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্র;
(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত:) নাগরিকত্ব সনদ;
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র;
(ঘ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি;
(ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র/ প্ৰমাণক;
(চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র; (ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(জ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডেন্ট/জেলা আনসার এ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত ২১ (একুশ) দিনের মৌলিক প্রশিক্ষণের সনদপত্র;
(ঞ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র;
(ট) প্রবেশপত্রের মূল কপি।
১১। নির্বাচনী পরীক্ষায় হাজির হওয়ার জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১২। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ কিংবা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে;
১৩। আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন ছবি ও সংশ্লিষ্ট সনদের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
১৪। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
১৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত যেকোন তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যেকোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ সংশোধন/পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জি-৪০০/২৪ (১৫x৩)
সুমন বড়ুয়া
পরিচালক (উপসচিব)
সদস্য সচিব
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর