আজ সহ আগামী ২ দিনে যে সকল সার্কুলারের আবেদনের সময় শেষ হবে। সেগুলো দেখে নিন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ নিয়োগ 10.07.2024

আবেদনের শেষ তারিখ : 10.07.2024







নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিরপুর সেনানিবাস, ঢাকা- ১২১৬ 
স্মারক নং-২৩.০১.902.858.14.78৬.১০/নিয়োগ-৪৪
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”
আবেদনপত্র জমা দেয়ার শেষ
তারিখ: ১০ জুলাই ২০২৪
০৫ জুন ২০২৪
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ নিম্নেবর্ণিত স্থায়ী পদসমূহে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে:
ক্রমিক
১।
প্রভাষক
পদের নাম, বেতন স্কেল/গ্রেড এবং বয়স
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) (জাতীয় বেতন স্কেল ২০১৫)
বয়স: ৩০ বৎসর (সর্বোচ্চ)
বিষয়সমূহ:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বৎসরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরীক্ষার ফলাফলের মান তফসিল ‘ঙ’ অনুযায়ী। এমফিল/সমমান অথবা পিএইচডি/সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
* তফশিল ‘ঙ’ বিইউপি ওয়েবসাইট এর Career হইতে সংগ্রহ করিতে হইবে।
ক ৷ প্রভাষক-অ্যাকাউন্টিং খ। প্রভাষক-পরিসংখ্যান
গ । প্রভাষক-ফাইন্যান্স ঘ । প্রভাষক-ম্যানেজমেন্ট
ঙ । প্রভাষক-মার্কেটিং
চ ৷ প্রভাষক-আইন
ছ । প্রভাষক-মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম
জ। প্রভাষক-পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস
ঝ ৷ প্রভাষক-আইসিটি
ঞ। প্রভাষক-সিএসই
ট। প্রভাষক-এনভায়রনমেন্টাল সাইন্স
ঠ। প্রভাষক-ইংরেজি
ড। প্রভাষক-পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
ঢ । প্রভাষক-ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স
ণ । প্রভাষক-সমাজবিজ্ঞান
ত । প্রভাষক-ডেভেলপমেন্ট স্টাডিজ
থ । প্রভাষক-ইকোনমিক্স
প্রভাষক-ফরাসি ভাষা
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯) (জাতীয় বেতন স্কেল ২০১৫)
বয়স : ৩০ বৎসর (সর্বোচ্চ)
(ক) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ৫.০০/প্রথম বিভাগ থাকিতে হইবে। সংশ্লিষ্ট ভাষা/বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয়ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকিতে হইবে। অন্য যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ অথবা উভয়ক্ষেত্রে প্রথম শ্রেণী এবং সংশ্লিষ্ট ল্যাংগুয়েজ বিষয়ে অবশ্যই উচ্চতর ডিপ্লোমা থাকিতে হইবে। উচ্চতর ডিপ্লোমাধারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী অথবা অন্যান্য ইনস্টিটিউট/প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম ৭৫% নম্বর/সমমান থাকিতে হইবে ।
শর্তাবলি :
১। প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করিয়া আগামী ১০ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে (০৮০০ হতে ১৪৩০ ঘটিকা) ‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬' এই ঠিকানায় ডাকযোগে পৌছাইতে হইবে।
২। উল্লেখিত পদেরসমূহের জন্য ফরম নং- ১ প্রযোজ্য। বিইউপির ওয়েবসাইট www.bup.edu.bd/ Career লিংক-এ প্রবেশ করে ARCHIVE এর Form হইতে ফরম ডাউনলোড করিয়া আবেদন করিতে হইবে।
৩। ‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)'-এর অনুকূলে সোনালী ব্যাংক এর যে কোন শাখা হতে ৬০০.০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করিতে হইবে (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হইবে না)। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করিতে হইবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি প্রেরণ না করিলে আবেদনপত্র বাতিল বলিয়া গন্য হইবে । ৪ । সদ্যতোলা ০৭কপি পাসপোর্ট সাইজের ফর্মাল রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত) সত্যায়িতসহ সংযুক্ত করিতে হইবে।
৫। সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানের নিকট হইতে প্রশংসাপত্রের অনুলিপি সত্যায়িতসহ সংযুক্ত করিতে হইবে।
৬। অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি সংযুক্ত করিতে হইবে ।
৭। জাতীয় পরিচয়পত্র এবং জাতীয়তার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে।
৮ । বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হইতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক প্রদত্ত ডিগ্রি সমমান নির্ধারণী পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিতে হইবে ৷
৯ । মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়সসীমা ০২ বছর পর্যন্ত শিথিলযোগ্য ৷
পাতা-
১/ ২
$
১০। খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করিতে হইবে।
১১। ০৪ সেট আবেদনপত্র (প্রযোজ্য সকল কাগজপত্রসহ) A4 সাইজের খামে দাখিল করিতে হইবে।
১২। চাকুরিরত প্রার্থীদের তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে।
১৩। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না ৷
১৪ । নিয়োগের ক্ষেত্রে সকল পর্যায়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। আবেদনপত্রের উপর কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে । ১৫। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সংবলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলিয়া গণ্য হইবে ৷
১৬। শর্ট লিস্টেড প্রার্থীদের লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ ডাকযোগে পত্র মারফত/মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হইবে।
১৭। কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদসমূহের পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৮ । আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অনুযায়ী অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) শর্ত পূরণ করিতে হইবে।
১৯ । কোনো পরীক্ষায় ফলাফল প্রত্যাশী (অ্যাপিয়ার্ড) থাকিলে আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না ।
২০। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি আবেদনের সহিত সংযুক্ত করিতে হইবে। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হইবে ।
2256
রেজিস্ট্রার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস