আবেদনের শেষ তারিখ : 11.07.2024
সূত্র: বিডি প্রতিদিন 14.06.2024
বিজ্ঞপ্তি নম্বর : ০২/২০২৪
বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা ।
(সাধারণ ও সংস্থাপন শাখা) www.supremecourt.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
২৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
তারিখ :
১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলি সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ক্রমিক
পদের নাম পদের সংখ্যা
নং
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী পদের বেতন স্কেল
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা
০১। নিরাপত্তা প্রহরী ০৯ (এক) টি (দারোয়ান)
টা ঃ ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
কমপক্ষে ৮ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা
শর্তাবলিঃ
০১। দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে (১১/০৭/২০২৪ খ্রিস্টাব্দ) প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০২। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে/মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
০৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলিঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://supremecourt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ ঘটিকা। (ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ০৪.০০ ঘটিকা
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থীর ছবি (দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit কুরা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর নেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-Paid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে নিরাপত্তা প্রহরী (দারোয়ান) পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০/-টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/-টাকাসহ সর্বমোট ১১২/-(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
[SMS পাঠানোর পূর্বে টেলিটক নম্বরটির Balance চেক করে নিন] প্রথম SMS: HCD<User ID Send 16222 Example: HCD ABCDEF দ্বিতীয় SMS HCD <Space> YES <Space> PIN লিখে Send করতে হবে 16222, Example: HCD YES 12345678]
চ. সফলভাবে SMS Send হলে Teletalk বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে পরীক্ষার ফি জমাদানের Confirmation জানিয়ে প্রার্থীকে User ID এবং Password প্রদান করা হবে। User ID এবং Password যত্ন সহকারে সংরক্ষণ করবেন। ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। জ. Online আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।
ঝ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে:
HCD<Space>Help<Space> User ID & Send to 16222 Example: HCD Help User ABCDEF & Send to 16222. ii. Pin Number জানা থাকলে:
HCD<Space>Help<Space>Pin<Space>Pin No & Send to 16222, Example: HCD Help PIN12345678 & Send to 16222
বিশেষ দ্রষ্টব্য:
(ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষাঃ নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ১-৫) পর্যন্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: ১। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)
২। কোটার সমর্থনে মূল কাগজাদি।
৩। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। ৪। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
৫। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) ।
৬। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৭। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
আদেশক্রমে
12-06-2024
জি-১২৬২/২৪-(১২x৪)
(এইচ.এম তোয়াহা ) ডেপুটি রেজিস্ট্রার (সার্বিক ও আদি অধিক্ষেত্র) বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা। ফোন : ০২-২২৩৩৮৬৮২৬