আবেদনের শেষ তারিখ : 20.07.2024
BEPZA
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা
পুরাতন বিমান বন্দর এলাকা, কুমিল্লা-৩৫০০।
সূত্রঃ ০৩.০৬.১৯33.335.11.016.06, ১৪৩
নিয়োগ বিজ্ঞপ্তি
THOSPIT
HEP
তারিখ ঃ জুন ১২, ২০২৪
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের নিম্নোক্ত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
পদের নাম ও বেতন স্কেল
পদের
সংখ্যা
বয়স ( 20.01.2018 তারিখে) অনূর্ধ্ব ৩২ বৎসর
ক্রমিক
নং
চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) মাসিক
০১ জন
সর্বসাকুল্যে বেতন ৩৪,৫০০/-
সিনিয়র স্টাফ নার্স (চুক্তিভিত্তিক)
০১ জন
অনূর্ধ্ব ৩০ বৎসর
মাসিক সর্বসাকুল্যে বেতন ২৫,৫৭৯/-
০১ জন
অনূর্ধ্ব ৩০ বৎসর
08 রিসিপশনিষ্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর
০১ জন
অনূর্ধ্ব ৩০ বৎসর
DQ
রেডিওগ্রাফার
০১
অনূর্ধ্ব ৩০ বৎসর
no
সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
ল্যাব টেকনিশিয়ান
০১ জন
অনূর্ধ্ব ৩০ বৎসর
১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
०१
গাড়ী চালক
০১ জন
অনূর্ধ্ব ৩০ বৎসর
৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এম.বি.বি.এস ডিগ্রিধারী বি.এম.ডি.সি রেজিষ্ট্রেশন প্রাপ্ত (আল্ট্রাসনোগ্রাফীতে ডিপ্লোমাধারী ও এ বিষয়ে অভিজ্ঞ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ৪ বৎসর মেয়াদী নার্সিং ডিপ্লোমাধারী। বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ।
বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রীসহ হিসাব রক্ষক/ক্যাশিয়ার পদে ৩ বছরের অভিজ্ঞতা। স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা ।
সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ০৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফী)।
সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ০৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব)।
অষ্টম শ্রেণী পাশ এবং যানবাহন চালনায় সরকার স্বীকৃত নির্ধারিত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত (অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)।
০১) নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আগামী ২০ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে সদস্য সচিব, কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাষ্টি বোর্ড, কুমিল্লা ইপিজেড, কুমিল্লা-৩৫০০, বরাবরে অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনের নমুনা বেপজার ওয়েবসাইটঃ www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
০২) বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৩) অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক বাছাই-এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হবে ।
০৪ ) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫) দরখাস্তের খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
০৬) দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ ক) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র। খ) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত ১ কপি চারিত্রিক সনদপত্র। গ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/ পৌরসভার চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সদনপত্র। ঘ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
০৭) কর্তৃপক্ষ কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সহিত দাখিলকৃত কাগজ পত্র কোন কিছুই ফেরত দেয়া হবে না । নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।
০৮) কোন তনবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ
দেয়া হবে না।
০৯) Comilla EPZ MCTB এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ক্রমিক নং ০১ পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, ক্রমিক নং ০২ ও ০৩ এ বর্ণিত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা, ক্রমিক নং ০৪, ০৫ ও ০৬ এ বর্ণিত পদের জন্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) এবং ক্রমিক নং ০৭ পদের জন্য ২০০/- (দুইশত) টাকা মূল্যমানের MICR পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট (অফেরতযোগ্য) দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
স-১২৭০ (৮×৩)
(মোহাম্মদ এনামুল হক)
অতিরিক্ত নির্বাহী পরিচালক (কঃ অঃ ও শিঃ সঃ ) কুমিল্লা ইপিজেড
ક
সদস্য সচিব
কুমিল্লা ইপিজেড এমসিটিবি
