আবেদনের শেষ তারিখ : 23.06.2024
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী
৯১১, বাকীর মোড়, লক্ষ্মীপুর, জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী মোবাইল: ০১৭৩৪-৬৭২৮৩৪, ০১৪০০-১১৮১১৮, ০১৯১১-৯২০০৭৭ ইমেইল-nhfmc2020@gmail.com, ওয়েবসাইট-www.nhfr.org.bd
স্মারক নং : ন্যাশ.হা.ফা.রাজ/নিয়োগ বিজ্ঞপ্তি-২৪/১২৬
‘ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট' পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ : ১০ জুন ২০২৪ খ্রি.
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী'র জন্য ‘ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট' পদে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
১। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক) এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত;
(খ) এফসিপিএস (কার্ডিওলজি)/ এমডি (কার্ডিলজি);
(গ) হৃদরোগ চিকিৎসায় ২০ বছরের অভিজ্ঞতা;
(ঘ) কোনো মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক/অধ্যাপক হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা;
(ঙ) ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ১৫ বছরের অভিজ্ঞতা;
(চ) বয়স অনূর্ধ্ব ৬০ বছর;
(ছ) কম্পিউটারে MS Word, MS Excel, PowerPoint, Bangla & English টাইপিং দক্ষতা ।
২। প্রার্থীর (300x300) px সাইজের ছবি ও (300x80) px সাইজের স্বাক্ষরসহ নিজস্ব আবেদনের সফটকপি প্রেরণের ঠিকানা - nhfr1984@gmail.com
৩। সফটকপির সঙ্গে কোনো কাগজপত্র যুক্ত করা যাবে না ।
৪। আবেদনের সময়সীমা- ১০ জুন ২০২৪ খ্রি: হতে ২৩ জুন ২০২৪ খ্রিঃ পর্যন্ত। তবে, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের হার্ডকপি (প্রিন্ট কপি) অবশ্যই ২৩ জুন ২০২৪ খ্রি: এর মধ্যে প্রেরণ করতে হবে।
৫। আবেদনের হার্ডকপির সঙ্গে—
(ক) 'ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী' শিরোনামে ২,০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডার/এমআইসিআর ব্যাংক ড্রাফট;
(খ) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা/প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি;
(গ) পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি;
(ঘ) এনআইডি কার্ডের ফটোকপি;
এবং (ঙ) নাগরিকত্ব সনদের মূল কপি সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে/ প্রতিষ্ঠিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ‘সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী, ৯১১, বাকীর মোড়, লক্ষ্মীপুর, জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী বরাবর প্রেরণ করতে হবে।
৬। চাকরিরত/বিভাগীয় প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র আবেদনের হার্ডকপির সাথে সংযুক্ত করতে হবে । ৭। আবেদনপত্রের খামের উপর পদের নাম ও মোবাইল নাম্বার স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৮। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বেপ্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে ।
৯। প্রযোজ্য ক্ষেত্রে অধিকতর ডিগ্রি/অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
১০। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৪ খ্রি: দ্বারা নির্ধারিত হবে।
১১। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না ।
১২। সাক্ষাৎকারের তারিখ ও সময় প্রার্থীকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
১৩। পদটিতে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। ০১ বছর সন্তোষজনক চাকরিপূর্তিতে চাকরি স্থায়ীকরণ হবে। ১৪। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
১৫ । আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত প্রার্থীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না । ১৬ নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
১৭। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত/বাতিল বা নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল/শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
মহাঃ হবিবুর রহমান
সাধারণ সম্পাদক
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী
